পিতা-মাতার নীরব হৃদয়ভার-কথাটি দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন

পিতা-মাতার নীরব হৃদয়ভার-কথাটি দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন

সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। বাকপ্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। সুভা কথা বলতে পারে না। মা মনে করেন, এ-তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন। পিতা-মাতার নীরব হৃদয়ভার-কথাটি দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন পিতা-মাতার অব্যক্ত দুঃখ-চিন্তা ও সন্তানের প্রতি গভীর মমতা, যা কথায় প্রকাশ না করেও অন্তরে বহন করা।

মেয়েটির নাম যখন সুভাষিণী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড়ো বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল, তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোটো মেয়েটির নাম সুভাষিণী রাখে। তারপর থেকে সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে। দস্তুরমত অনুসন্ধান ও অর্থব্যয়ে বড়ো দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে, এখন ছোটটি পিতা-মাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে।

লেখক রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেইসঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধের উন্মোষ ঘটাতে চেয়েছে।

প্রতাপের প্রধান শখ কি ছিল

প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। গোঁসাইদের ছোটো ছেলেটি-তাহার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ-মা সে আশা ত্যাগ করিয়াছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে, আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়-কারণ, কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url