সাম্যবাদী কবিতার (MCQ) বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর বিস্তারিত জেনে নিন
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে সাম্যবাদী কবিতার (MCQ) বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে সাম্যবাদী কবিতার (MCQ) বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
আবদুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলির প্রথম খণ্ড থেকে সাম্যবাদী কবিতাটি সংকলন করা হয়েছে। ১৯২৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত এ কবিতাটিতে বৈষম্যবিহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে।
সাম্যবাদী কবিতার গুরুত্বপূর্ণ পঙক্তি
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,
যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ক্রিশ্চান।
তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান,
সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ!
তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার হৃদয় বিশ্ব-দেউল সকলের দেবতার।
হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে!
এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট
মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,
এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির-কাবা নাই।
সাম্যবাদী কবিতার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। গাহি সাম্যের গান শব্দটি কবিতায় কতবার উল্লেখ করা হয়েছে?
উত্তর: দুইবার।
২। কবিতায় কবি বন্ধু শব্দটি কতবার উল্লেখ করেছেন?
উত্তর: দুইবার।
৩। কবি মানুষদের পুঁথি ও কেতাবের পেছনে ছুটে বেড়ানোকে কি বলে উল্লেখ করেছেন?
উত্তর: পশুশ্রম।
৪। কবির মতে কোথায় তাজা ফুল ফোটে?
উত্তর: পথে।
৫। কবির ভাষ্য অনুযায়ী সকল দেবতার বিশ্বমন্দির কোথায়?
উত্তর: অন্তর।
৬। মানুষ কোথায় দেবতা-ঠাকুর খুঁজে বেড়ায়?
উত্তর: মৃত-পুঁথি-কঙ্কালে।
৭। ঈসা মুসা কোথায় সত্যের পরিচয় পেলেন?
উত্তর: হৃদয়ে।
৮। হৃদয় মন্দিরে কী লুটিয়ে পড়ে?
উত্তর: রাজমুকুট।
৯। এইখানে এসে লুটাইয়া পড়ে সকলে রাজমুকুট পঙক্তিটিতে রাজমুকুট শব্দটির আভিধানিক অর্থ কী?
উত্তর: ক্ষমতাধর ব্যক্তি।
১০। এই বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা - শূন্যস্থানটিতে কী বসবে?
উত্তর: রণভূমে।
১১। এই হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা - শূন্যস্থানটিতে কী বসবে?
উত্তর: মাঠে।
সাম্যবাদী কবিতার (MCQ) বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
১। সাম্যবাদী কাব্যগ্রন্থ কার রচনা?
ক. গোলাম মোস্তফা খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর: খ. কাজী নজরুল ইসলাম।
২। কোন পঙক্তিটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার অন্তর্গত?
ক. কে তুমি? পার্সি? জৈন, ইহুদি? সাওতাল, ভীল, গারো খ. কে তুমি? হিন্দু? বৌদ্ধ? ইহুদি? চাক, বম, ভীল, গারো
গ. কে তুমি? পার্সি? বৌদ্ধ, ইহুদি? সাওতাল, ভীল গারো ঘ. কে তুমি পাসি? জৈন, ইহুদি? চাক, বম, ভীল, গারো
উত্তর: ক. কে তুমি? পার্সি? জৈন, ইহুদি? সাওতাল, ভীল, গারো খ. কে তুমি? হিন্দু? বৌদ্ধ? ইহুদি? চাক, বম, ভীল, গারো।
৩। সাম্যবাদী কবিতায় কবি কোথায় ঈশ্বরকে খুঁজতে বলেছেন?
ক. নিজ হৃদয়ে খ. বিশ্ব প্রকৃতিতে
গ. মসজিদ-মন্দিরে ঘ. গির্জায়
উত্তর: ক. নিজ হৃদয়ে।
৪। কান্ডারি বল, ডুবিছে মানুষ সন্তান মোর মোর পঙিক্তিটির রচিয়িতা কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. বিহারীলাল চক্রবর্তী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: ঘ. কাজী নজরুল ইসলাম।
%20%E0%A6%AC%E0%A6%B9%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%80%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8%20%E0%A6%93%20%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%20%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8.webp)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url