রোস্ট রান্নার রেসিপি মুরগির Roast Recipe
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে রোস্ট রান্নার রেসিপি মুরগির বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে রোস্ট রান্নার রেসিপি মুরগির বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
রোস্ট রান্নার রেসিপি মুরগির Roast Recipe
প্রথমেই আপনাকে রোস্টের মুরগি কেটে নিতে হবে চাইলে আপনি দেশি মুরগি, কক, সোনালি মুরগি অথবা যেকোনো মুরগি দিয়েই আপনি এই রান্নাটা করে নিতে পারেন। মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিবেন। তারপর তার মধ্যে আফ চা চামচ রুসুন বাটা, আফ চা চামচ আদা বাটা, এক চা চামচ লেবুর রস, আফ চা চামচ লবন ইত্যাদি দিয়ে ভালোভাবে মিশিয়ে প্রায় বিশ মিনিটের মতো রেখে দিবেন।
তারপর রোস্টের মসলা দিতে হবে রোস্টের মসলা গুলো দেওয়ার নিয়ম হলো আপনাকে তিনটুকরো দারচিনি, ছয় থেকে সাতটি এলাচ, লবঙ্গ নিতে হবে তিনটা, গোলমরিচ দশ থেকে বারোটা, জয়ফল একটা, আর জয়ত্রী নিতে হবে তিন ভাগের এক ভাগ, তারপর মসলা গুলোকে পিসে গুড়ো করে নিতে হবে তারপর দুই চামচের মতো টকদই যেকোনো একটি পাত্রে নিতে হবে।
টকদই এর সাথে এক থেকে দুই চামচ টমেটোর সস নিতে হবে তার সাথে তিন চামচের মতো পানি নিতে হবে তার সাথে কাট বাদাম ও কাচু বাদাম বেটে তার পর তার মিশিয়ে নিতে হবে, এবং তার সাথে গুড়ো মসলা গুলো একসাথে মিশাতে হবে। তারপর এক বাটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে তারপর তেলে ভেজে নিতে হবে।
পেঁয়াজটি বেশি পুড়ানো যাবে না তার আগেই তেলের মধ্যে থেকে তুলে নিতে হবে। তার পর তেলে দিয়ে মুরগির মাংসগুলো ভেজে নিতে হবে। খুবই বেশি করে ভাজতে হবে না তার আগেই মাংস গুলো তুলে নিতে হবে। মাংসগুলো তুলে নেওয়া পর আবার তেলের বাটি চুলাতে বসাতে হবে।
চুলাতে বসানোর পর দুই থেকে তিন টুকরো তেজপাতা দিতে হবে তারপর দুই চামচ পেঁয়াজ বাটা দিতে হবে এক চামচ আদা বাটা, রসুন বাটা, লবন, তারপর এক চা চামচ মরিচের গুড়া, আফ চা চামচ ধনিয়া গুড়া, এসব দেওয়া পর যে আগে মিশানো ছিলো দইগুলো দিয়ে সেটা তার মধ্যে মিশিয়ে দিতে হবে।
তারপর তুলে রাখা মাংসগুলো তার সাথে মিশাতে হবে তার পর আলকা করে লাড়াচাড়া করতে হবে পনেরো বিশ মিনিট পর মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে এক চা চামচ ঘি দিতে হবে, এক চা চামচ চিনি দিতে হবে, এক চা চামচ গুড়া দুধ, চারটি কাচা মরিচ দিতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে মুরগির রোস্ট রান্নাটি হয়ে গেছে।
প্রিয় পাঠক, আজকে আমি রোস্ট রান্নার রেসিপি মুরিগির এই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হতে পেরছেন। প্রিয় পাঠক, এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url