আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে বলতে কি বোঝানো হয়েছে
আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে বলতে কি বোঝানো হয়েছে
আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে বলতে অনুপমের আক্ষেপ ও অসহায়ত্বকে বোঝানো হয়েছে।বিয়েতে প্রায়শই দেখা যায় যে, প্রতিশ্রুত ও প্রদত্ত যৌতুকের অসংগতির কারণে বরের বাবা বিয়েতে অসম্মতি জানায়। কিন্তু অনুপমের ক্ষেত্রে এর বিপরীত ঘটনা ঘটেছে। যৌতুক গ্রহণের প্রবণতা, লোভ এবং হীন মানসিকতার পরিচয় পেয়ে শম্ভুনাথ সেন বরের মামাকে আশীর্বাদের এয়ারিং ফিরিয়ে দেয়। তারপর বরযাত্রীদের খাইয়ে বিয়ের ব্যবস্থা না করে তাদের গাড়ি ডেকে দিতে চাইলেন। এতে অনুপমের মনে হয়েছে শম্ভুনাথ যেন বর অনুপমকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছেন। আলোচ্য অংশে অনুপমের এই অসহায় অবস্থাকেই তুলে ধরা হয়েছে।
অনুপমের মামা বিয়েবাড়িতে সেকরাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন কেন
অনুপমের মামা বিয়েবাড়িতে সেকরাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন গহনা যাচাই করে দেখার জন্য। অনুপমের মামা অত্যন্ত হীন মানসিকতার অধিকারী। তিনি ভেবেছিলেন বিয়েতে কন্যার বাবা ঠকাতে পারেন। কিন্তু তিনি ঠকবার পাত্র নন। তাই কন্যার গহনাগুলো কতটুকু খাঁটি তা তিনি নিশ্চিত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে বিয়েবাড়িতে সেকরাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url