রাজশাহীতে কবে নাগাদ বৃষ্টি হতে পারে কি বলছে আবহাওয়া অফিস

রাজশাহীতে কবে নাগাদ বৃষ্টি হতে পারে কি বলছে আবহাওয়া অফিস

Rajshahi বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর, যা দেশের সবচেয়ে উষ্ণ অঞ্চলগুলোর একটি হিসেবে পরিচিত। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা প্রায়ই ৩৮–৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, ফলে তীব্র গরম ও তাপপ্রবাহ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। শুষ্ক আবহাওয়ার কারণে বাতাসে আর্দ্রতা কম থাকে, যা গরমকে আরও কষ্টকর করে তোলে। ঠিক একই অবস্থা এখন রাজশাহীসহ আশেপাশের অঞ্চলগুলোতে।
রাজশাহীতে কবে নাগাদ বৃষ্টি হতে পারে কি বলছে আবহাওয়া অফিস
রাজশাহী ও এর আশেপাশের অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। তীব্র তাপদাহে স্থবির হয়ে পড়েছে বরেন্দ্র অঞ্চলের স্বাভাবিক জনজীবন। গত কয়েকদিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা বাড়ার কারনে অতীষ্ট হয়ে পড়েছে রাজশাহীর মানুষ। বিশেষ করে দুপুরের কড়া রোদ অস্বস্তি বাড়াচ্ছে। প্রচন্ড এই গরমে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষগুলো ও কৃষিজীবিরা। বাড়ছে বোরো চাষের ঝুঁকি। এই গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট সব থেকে বেশি। এর মধ্যে তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রিতে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় অতীষ্ট হচ্ছে রাজশাহীর জনজীবন।

পরিবেশ বিদদের মতে, রাজশাহী অঞ্চলে গরম আবহাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো পদ্মার পানি কমে যাওয়া জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্যহীনতা। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ফলে এই অঞ্চলেও তার প্রভাব পড়ছে, যার ফলে গ্রীষ্মকাল আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে। এছাড়া রাজশাহীতে বৃক্ষনিধন ও সবুজায়নের অভাব তাপমাত্রা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ গাছপালা কমে যাওয়ায় প্রাকৃতিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা হ্রাস পাচ্ছে। 

নগরায়ন ও অবকাঠামো নির্মাণের ফলে কংক্রিটের পরিমাণ বেড়ে গিয়ে তাপ শোষণ ও ধরে রাখার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা ‘হিট আইল্যান্ড’ প্রভাব সৃষ্টি করে। এসব কারণ মিলিয়ে রাজশাহীতে বর্তমানে গরম আবহাওয়া আরও বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে আরো দুইদিন তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url