অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১। বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে ফিরাইয়া দিয়েছে। কথাটি বলতে কি বোঝানো হয়েছে?

উত্তর: বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে ফিরাইয়া দিয়েছে বলতে অনুপমের আক্ষেপ ও অসহায়ত্বকে বুঝানো হয়েছে। বাংলাদেশের বিয়েতে প্রায়শই দেখা যায় যে, প্রতিশ্রুত ও প্রদত্ত যৌতুকের অসংগতির কারণে বরের বাবা বিয়েতে অসম্মতি জানায়। কিন্তু অনুপমের ক্ষেত্রে এর বিপরীত ঘটনা ঘটেছে।

যৌতুক গ্রহণের প্রবণতা, লোভ এবং হীন মানসিকতার পরিচয় পেয়ে শম্ভুনাথ সেন বরের মামাকে আশীর্বাদের এয়ারিং ফিরিয়ে দেন। তারপর বরযাত্রীদের খাইয়ে বিয়ের ব্যবস্থা না করে তাদের গাড়ি ডেকে দিতে চাইলেন। এতে অনুপমের মনে হয়েছে শম্ভুনাথ সেন যেন বর অনুপমকেই বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছেন। আলোচ্য অংশে অনুপমের এই অসহায় অবস্থাকেই তুলে ধরা হয়েছে।

২। কল্যাণী কেন বিয়ে না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে?

উত্তর: সমাজ ও সমাজের মানুষের যে হীনতার পরিচয় কল্যাণী পেয়েছে তা তাকে বিয়ে না করার সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করেছে। বরপক্ষের হীনম্মন্যতার কারণে কল্যাণীর বাবা বিয়েবাড়ি থেকে বরপক্ষকে বিদায় করে দেয়। আত্মমর্যাদার দিক বিবেচনায় এতে কল্যাণীরও সম্মতি ছিল। কারণ হীনতা দিয়ে যে সম্পর্ক শুরু হচ্ছে তার শেষটাও যে শুভ হবে না তা কল্যাণী বুঝেছিলো। আর বরপক্ষের আচরণে সেদিন সে গোটা সমাজটাকেই চিনে নেয় যার প্রতি তার প্রবল ঘৃণা জন্মে। এ কারণেই কল্যাণী বিয়ে না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

৩। তার পরে বুঝিলাম, মাতৃভূমি আছে। কে, কেন এ কথা বলেছে?

উত্তর: অনুপম কল্যাণীর স্বদেশপ্রেম সম্পর্কে আলোচ্য কথাটি বলেছে। বিয়ে ভাঙার পর থেকে কল্যাণী পণ করেছে কোনোদিন বিয়ে করবে না। তার এই প্রতিজ্ঞা থেকে কেউ তাকে এক বিন্দু টলাতে পারেনি। দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করার ব্রতে কল্যাণী ত্যাগ করেছে জাগতিক মোহ। মাতৃভূমিই তার কাছে সবকিছুর উর্ধ্বে। সেই লক্ষ্যে সে মেয়েদের শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছে। মাতৃভূমির সেবায় নিজেকে উৎসর্গ করতেই সে দৃঢ়প্রতিজ্ঞ। এ প্রসঙ্গে অনুপম প্রশ্নোক্ত মন্তব্যটি করেছে।

৪। ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয় কেন? বুঝিয়ে দাও

উত্তর: ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। কারণ ধনীর মেয়েরা মাথা হেঁট করে স্বামীর সংসারে থাকতে নারাজ এবং কন্যা পক্ষ পন দিতে আগ্রহ না। মামা অনুপমের জন্য এমন পাত্রী খুঁজছেন যার বাবা ধনী নয়। কারণ ধনীর কন্যা সংসারের সব যন্ত্রনা, অপমান নীরবে সহ্য করবে না। আর দরিদ্রের কন্যা এসবই মাথা পেতে নীরবে সহ্য করে যাবে, প্রতিবাদ করবে না। অনুপমের ঘরে যে মেয়ে আসবে সে অবশ্যই মাথা হেঁট করে আসবে-এটিই হলো মামার প্রত্যাশা।

৫। মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্যদেবতার প্রধান এজেন্ট-ব্যাখ্যা কর

উত্তর: অনুপমের ভালো-মন্দ সবকিছুর নির্ধারক তার মামা। তাই অনুপম প্রশ্নোক্ত উক্তিটি করেছে। অনুপমের মামাই তার অভিভাবক এবং সব বিষয়ে মামার মতামতই প্রধান। এমনকি তার বিয়ের ব্যাপারেও মামার সিদ্ধান্তই চূড়ান্ত। অনুপমের মামা চান না ধনীর মেয়ের সঙ্গে অনুপমের বিয়ে হোক। তিনি চান কোনো গরিব ঘরে অনুপমের সম্বন্ধ হোক। এতে মেয়ে ও তার পিতার কোনো নালিশ থাকবে না। যা চাইবে তা পাবে। মামা যা কিছু ভাবেন তাতে অনুপমের স্বার্থ জড়িয়ে থাকে। তিনি কখনো কারও কাছে ঠকেন না। তাই অনুপম মামা সম্পর্কে বলতে গিয়ে বলেছে, মামাই পৃথিবীতে তার ভাগ্যদেবতার প্রধান এজেন্ট।

৬। অনুপমকে পণ্ডিড মশায়েরা বিদ্রুপ করতেন কেন?

উত্তর: অনুপমকে পণ্ডিত মশায়েরা বিদ্রুপ করতেন সুন্দর চেহারা অথচ গুনহীনতার কারণে। ছোটবেলায় অনুপমের চেহারা অত্যান্ত সুন্দর ছিল। অথচ সে পড়াশোনায় সন্তোষজনক পারদর্শিতা প্রদর্শন করতে পারত না। অন্যদিকে শিমুল ফুল সুবাস ছড়ায় না, সুন্দর দেখায় আর মাকাল ফল বাইরে দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ ও শাঁসযুক্ত হওয়ায় খাওয়ার যোগ্য নয়। তাই পণ্ডিত মশায়েরা তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করতেন।

৭। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি?

উত্তর: এখানে শম্ভুনাথ সেনের আত্মসম্মানবোধ ও গৌরববোধকে বড় করে দেখানো হয়েছে। মেয়ের গহনা পরখ করায় অপমানিত বোধ করেন কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন। বরযাত্রীদের ফিরিয়ে দেওয়ায় অনুপমের মামা রেগে যান। কীভাবে শম্ভুনাথ তার মেয়েকে বিয়ে দেন তা দেখে নিবেন বলে হুমকি দেন। কিন্তু তার সেই কথায় মেয়েকে বিয়েকে বিয়ে দিতেই হবে বা হবে না এ ভাবনা শম্ভুনাথ বাবুর মনে দুশ্চিন্তা সৃষ্টি করে না। তাই তাকে সহজে শাস্তি দেওয়া সম্ভব নয়। তাই অনুপমের বাবা বলেন মেয়ের বিয়ে ইইবে না এই ভয় যার মনে নেই তার শাস্তির উপায় কি?।

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি?
উত্তর: বনফুল।

২। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন?
উত্তর: ওকালতি।

৩। মামাকে ভাগ্য দেবতার এজেন্ট বলা হয়েছে কেন?
উত্তর: মতামতের জন্য।

৪। আন্দামান দ্বীপ কোন সাগরের সীমানাভুক্ত?
উত্তর: বঙ্গোপসাগর।

৫। গজানন কাকে বলে? অথবা গজানন শব্দের অর্থ কী?
উত্তর: গজ (হাতি) আনন যার/গণেশ।

৬। দৈর্ঘ্যে বা গুণের হিসেবে কোন জীবনটা বড় নয়?
উত্তর: সাতাশ বছরের জীবন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url