কুরআনে বর্ণিত ২৫ জন নবীর নাম বাংলা অর্থসহ

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে কুরআনে বর্ণিত ২৫ জন নবীর নাম বাংলা অর্থসহ বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে কুরআণে বর্ণিত ২৫ জন নবীর নাম বাংলা অর্থসহ বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
কুরআনে বর্ণিত ২৫ জন নবীর নাম বাংলা অর্থসহ

কুরআনে বর্ণিত ২৫ জন নবীর নাম বাংলা অর্থসহ

১। আইয়ুব আ. অর্থ: অনুগত, আল্লাহ অভিমুখী। দীর্ঘ ১২/১৩ বছর বিভিন্ন রোগে আক্রান্ত থেকেও তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করেননি। ফলে পবিত্র কুরআনে তাকে ধৈর্যশীল বলা হয়েছে।

২। আদম আ. অর্থ: মানব জাতির পিতা। প্রথম মানুষ, প্রথম নবী।

৩। আল-ইয়াসা আ. অর্থ: প্রশস্ত।

৪। ইউনুস আ. অর্থ: সহমর্মী। একটা সময় বা ৪০ দিন পর্যন্ত তিনি মাছের পেটে ছিলেন।

৫। ইউসুফ আ. অর্থ: আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। ইয়াকুব আ. এর পুত্র এবং তার সময়ে মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন।

৬। ইদরিস আ. অর্থ: অধিক পাঠকারী। হস্তলিপি শিক্ষাদানকারী প্রথম মানুষ।

৭। ইবরাহিম আ. অর্থ: জাতির পিতা। ইউসুফ আ. এর পিতা।

৮। ইয়াকুব আ. অর্থ: পরবর্তী। ইউসুফ আ.-এর পিতা।

৯। ইয়াহইয়া আ. অর্থ: অমর, আল্লাহ দয়া করবেন। যাকারিয়া আ.- এর পুত্র। তার নামটি আল্লাহ তাআলা নিজে রেখেছেন।

১০। ইলইয়াস আ. অর্থ: আল্লাহ আমার মাবুদ, আল্লাহ মহান।

১১। ইসমাইল আ. অর্থ: আল্লাহর শ্রোতা। ইবরাহিম আ,-এর পুত্র। একজন নবী, তাকে কেন্দ্র করেই মুসলিমদের মধ্যে কুরবানির বিধান প্রবর্তন হয়।

১২। ইসহাক আ. অর্থ: হাস্যেজ্জ্বল। ইবরাহিম আ.-এর পুত্র ইসমাইল আ. এর ছোট ভাই এবং ইয়াকুব আ. এর পিতা।

১৩। ঈসা আ. অর্থ: আল্লাহর নাজাতপ্রাপ্ত। ইহুদিরা হত্যা করতে চাইলে আল্লাহ তাকে জীবিত আকাশে উঠিয়ে নেন। কেয়ামতের পূর্বে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন।

১৪। দাউদ আ. অর্থ: প্রিয়। সুলাইমান আ.-এর পিতা। তিনি হাত দিয়ে লোহা গলিয়ে বিভিন্ন যুদ্ধসরঞ্জাম তৈরি করতে পারতেন।

১৫। নুহ আ. অর্থ: প্রশান্তি, অধিক ক্রন্দনকারী। প্রথম রাসুল।

১৬। মুসা আ. অর্থ: যে শিশুকে পানি ও গাছের মাঝে পেয়ে উদ্ধার করা হয়েছে, রক্ষাকারী। বনি ইসরাইলের নিকট প্রেরিত নবী। কুরআনে যার নাম সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে।

১৭। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থ: অধিক প্রশংসিত। শেষ নবী ও রাসুল। সকল নবী ও রাসুলের সর্দার।

১৮। যাকারিয়া আ. অর্থ: আল্লাহর স্মরণ। ইয়াইইয়া আ.-এর পিতা।

১৯। যুলফিকল আ. অর্থ: দায়িত্বশীল।

২০। লুত আ. অর্থ: মৃৎনির্মিত বস্তু মসৃণকারী, সুপ্ত।

২১। শুআইব আ. অর্থ: জনগোষ্ঠী, উন্মত। মাদায়েন নামক অঞ্চলে প্রেরিত নবী।

২২। সালিহ আ. অর্থ: সৎ, ভালো সামুদ জাতির নিকট প্রেরিত নবী।

২৩। সুলাইমান আ. অর্থ: নিরাপদ ব্যক্তি। দাউদ আ.-এর পুত্র।

২৪। হারুন আ. অর্থ: পাহাড়। মুসা আ. এর ছোট ভাই।

২৫। হুদ আ. অর্থ: সৎপথে প্রত্যাবর্তনকারী। আদ জাতির নিকট প্রেরিত নবী।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url