নেকলেস গল্পের (MCQ) বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে নেকলেস গল্পের বহুনির্বাচনী প্রশ্নোত্তর (MCQ) গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে নেকলেস গল্পের বহুনির্বাচনী প্রশ্নোত্তর (MCQ) গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিশ্ববিখ্যাত গল্পকার গী দা মোপাসাঁর শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে ‘নেকলেস’ অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম 'La Parure'। ১৮৮৪ সালের ১৭ই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা 'La Gaulois'-এ গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজীতে অনূদিত হয়। একই সালে প্রকাশিত ‘নেকলেস’ শীর্ষক গল্পগন্থের মধ্যে গল্পটি স্থান পায়। অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে।
নেকলেস গল্পটির লেখক পরিচিতি
নেকলেস গল্পটির লেখকের সংক্ষিপ্ত নাম: গী দ্য মোপাসীঁ এবং পূর্ণ নাম: Henri-Renri-Albert-Guy de Maupassant। জন্ম পরিচয়:৫ আগষ্ট ১৮৫০ খ্রিষ্টাব্দ। জন্মস্থান; নর্মান্ডি, ফ্রান্স। লেখকের পিতার নাম গুস্তাভ দ্য মোপাসাঁ। মাতার নাম: লরা লি পয়টিভিন। লেখকের শিক্ষা জীবন নিম্ন মাধ্যমিক স্কুল ১৮৬৭ খ্রিষ্টাব্দ। লেখকের সাহিত্য-অভিভাবক: পারিবারিক বন্ধু ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ার। এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন।
ফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে। কাব্যচর্চা দিয়ে তাঁর সাহিত্য-জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। সাংবাদিকতা ও সাহিত্যচর্চা। কাব্যচর্চা দিয়ে তাঁর সাহিত্যজীবন শুরু, গল্পকার হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন। তাঁর বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতার তুলনা বিশ্বসাহিত্যের ইতিহাসে বিরল। অসারণ সংযম ও বিষ্ময়কর জীবনবোধে তাঁর রচনা তাৎপর্যপূর্ণ। লেখক ৬ জুলাই ১৮৯৩ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
নেকলেস মূল গল্প বোর্ড বই থেকে নেওয়া
সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোন আনন্দ, কোন আশা। পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেমলাভ করার এবং কোন ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোন উপায় তার ছিল না। তাই শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবে থাকতো। কিন্তু তার শ্রেণির অন্যতম হিসেবে সে ছিল অসুখী। তাদের কোন জাতিবর্ণ নেই। কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী, সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজ জাত চাতুর্য, প্রকৃতগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হল তাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে।
সর্বদা তার মনে দুঃখ। তার ধারণা, যতসব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে, সেগুলির জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিপত্রের জন্য সে ব্যথিত হতো। তার মতো অবস্থান অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ করতো না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিলো তাকে দেখলেই তার মনে বেদনাভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠত। সে ভাবত তার থাকার প্রাচ্য-চিত্র-শোভিত, উচ্চ ব্রোঞ্জ-এর আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ। আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহ-ভৃত্য।
তারা খাটো পায়জামা পরে যেই বড় আরামকেদারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারি হাওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে, তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে। সে কামনা করে একটি বৈঠকখানা, পুরানো রেশমি পর্দা সেখানে ঝুলবে। থাকতে তাতে বিভিন্ন চমৎকার আসবাব, যার ওপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী। যেসব পরিচিত ও আকাক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল পাঁচটায় গল্পগুজব করবার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে। প্রিয় পাঠক, বাকি গল্পটি বোর্ড বই থেকে দয়া করে পড়ে নিবেন।
নেকলেস গল্পটির গুরুত্বপূর্ণ লাইন
- সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী।
- নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে।
- সে ভাবে, অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য আর গোলাপি রং-এর রোহিত মাছের টুকরা অথবা মুরগির পাখনা খেতে হবে মুখে সিংহ-মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি-চুপি-বলা প্রণয়লীলার কাহিনী।
- জনশিক্ষা মন্ত্রী ও মাদম জর্জ রেমপনুন আগামী ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাঁহাদের নিজ বাসগৃহে মসিঁয়ে ও মাদাম লোইসেলের উপস্থিতি কামনা করেন।
- আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় চারশ ফ্রাঁ হলে তা কেনা যাবে।
- আমার কোনো মণিমুক্তা, একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি।
- আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে।
- তোমার বান্ধবী মাদার ফোরসটিয়ারের সঙ্গে দেখা করে তাকে বল তার জড়োয়া গহনা যেন তোমায় ধার দেয়।
- সে প্রথম দেখল কয়েকটি কস্কন, তারপর একটি মুক্তার মালা ও মণিমুক্তা-খচিত চমৎকার কারুকার্য-ভরা একটি সোনার ভিনিশাঁর ক্রুশ।
- আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলি পরে পরে দেখে।
- বল নাচের দিন এসে গেল।
- সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী ও আন্দপূর্ণ।
- সব পুরুষ তাকে লক্ষ করছিল, তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল।
- মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে ‘ওয়ালটজ’ নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল।
- স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন।
- ভোর চারটার দিকে সে বাড়ি ফিরে গেল।
- অন্য সেই তিনজন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল, তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রামকক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধঘুমে বসেছিল।
- বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে আটপৌর সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তার কাঁধের ওপর সেটি ছড়িয়ে দেয়।
- লোইসেল তাকে টেনে ধরে বলল; ‘থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে। আমি একখানা গাড়ি ডেকে আনি।
- হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে।
- সকাল সাতটার দিকে তার স্বামী ফিরে এল।
- প্যালেস রয়েলে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখল সেটা ঠিক তাদের হারানো হারের মতো।
- তা দাম চল্লিশ হাজার ফ্রাঁ। ছত্রিশ হাজারে ফ্রাঁতে তারা তা পেতে পারে।
- লোইসেলের কাছে তার বাবার মৃত্যেুর পরে প্রাপ্ত আঠারো হাজার ফ্রাঁ ছিল বাকিটা সে , ধারল করল।
- সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে। রাত্রে েএক পাতা পাঁচ ‘সাও’ হিসেবে সে প্রায়ই লেখা নকল করে।
- এরকম জীবন দশ বছর ধরে চলল।
- দশ বছরের শেষে তারা সব কিছু মহাজনের সুদসহ পাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে।ৎ
- এক রবিবারে সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য যখন চামপস-এলিসিস- এ ঘুড়ে বেড়াচ্ছিল, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরত একজনে মেয়ে তার চোখে পড়ল।
- হায়, আমার বেচারী মাতিলদা! আমারটি ছিল নকল।
- তার দাম পাঁচশাত ফ্রাঁর বেশি হবে না।
নেকলেস গল্পের শব্দার্থ ও টীকা
- কনভেন্ট - খ্রিষ্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল। মিশনারিদের আবাস।
- মসিঁয়ে - সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদের মসিঁয়ে সম্বোধন করা হয়।
- মাদাম - সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে মহিলাদের মাদাম সম্বোধন করা হয়।
- ফ্রাঁ - ফরাসি মুদ্রার নাম। ২০০২ সাল পর্যন্ত এই মুদ্রা প্রচলিত ছিল। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ফ্রান্স ব্যবহার করে।
- বল নাচ - বিনোদনমূলক সামাজিক নৃত্যনুষ্ঠান। ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর বহু দেশে এই নৃত্য প্রচলিত।
- ক্রুশ - খ্রিষ্টান ধর্মীয় প্রতীক।
- স্যাটিন - মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র।
- প্যারী - প্যারিসের ফরাসি নাম।
- প্যালেস রয়েল - রাজকীয় প্রাসাদ।
নেকলেস গল্পের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। মোপাসাঁর রচনা কোন ধরনের?
উত্তর: বস্তুনিষ্ঠ।
২। সাহিত্যসাধনের ক্ষেত্রে মোপাসাঁর দৃষ্টিভঙ্গি কেমন?
উত্তর: নিরপেক্ষ।
৩। কোন বিষয়টি মোপাসার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?
উত্তর: অসারণ সংযম।
৪। গী দ্যা মোপাঁসা কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৮৯৩।
৫। নিচের কোন পরিচয়টি পূর্ণেন্দু দস্তিদারের ক্ষেত্রে প্রযোজ্য?
উত্তর: লেখক ও রাজনীতিবিদ।
৬। কোন ধরনের লেখক হিসেবে পূর্ণেন্দু দস্তিদার খ্যাতি অর্জন করেন?
উত্তর: সমাজ ভাবুক।
৭। এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিয়ে কী হাতে ঘরে ফিরলেন?
উত্তর: একটি বড় খাম।
নেকলেস গল্পের বহুনির্বাচনী প্রশ্নোত্তর (MCQ)
১। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মেঘনাদবধ কাব্যের কোন সর্গ থেকে নেওয়া হয়েছে?
ক. পঞ্চম খ. ষষ্ঠ
গ. সপ্তম ঘ. অষ্টম
উত্তর: খ. ষষ্ঠ।
২। বলনাচের অনুষ্ঠানে মাদাম লোইসেলের জয়জয়কার - এক বাক্যে কিসের ইঙ্গিত করা হয়েছে?
ক. মাদামের জড়োয়া গহনা খ. মাদামের পারিবারিক আভিজাত্য
গ. মাদামের চমৎকার নাচ ঘ. মাদামের সৌন্দর্য ও সুরুচিপূর্ণ ব্যক্তিত্ব
উত্তর: ঘ. মাদামের সৌন্দর্য ও সুরুচিপূর্ণ ব্যক্তিত্ব।
৩। গী দ্য মোপাসাঁ কোন ভাষায় সাহিত্য রচনা করেন?
ক. ইতালীয় খ. ফরাসি
গ. স্পেনীয় ঘ. জার্মান
উত্তর: খ. ফরাসি।
৪। গী দ্য মোপাসাঁর জন্ম কোথায়?
ক. ভার্সাই খ. নর্মান্ডি
গ. প্যারিস ঘ. ভেনিস
উত্তর: খ. নর্মান্ডি।
৫। নেকলেস গল্পটির ভাববস্তুর সঙ্গে প্রধানত যুক্ত কোনটি?
ক. অহংকারের প্রাবল্য খ. বিলাসিতার পরিণাম
গ. দাম্ভিকতার পরিণাম ঘ. জীবনের রূঢ বাস্তবতা
উত্তর: খ. বিলাসিতার পরিণাম।
৬। মাদার লোইসেল যে নেকলেসটি হারিয়ে ফেলেছে তার কিসের তৈরি?
ক. মুক্তোর খ. নকল মুক্তের
গ. হীরের ঘ. নকল হীরের
উত্তর: ঘ. নকল হীরের।
৭। অপ্রত্যাশিত কিন্তু আকর্ষণীয় সমাপ্তির জন্যে কান গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছে?
ক. আহ্বান খ. রেইনকোট
গ. নেকলেস ঘ. মহুয়া
উত্তর: গ. নেকলেস।
৮। পারশিয়া শব্দটি ব্যবহৃত হয়েছে কোন গল্পে?
ক. অপরিচিতা খ. বিলাসী
গ. নেকলেস ঘ. মহুয়া
উত্তর: গ. নেকলেস।
৯। গী দ্য মোপাঁসা কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯০২ খ. ১৮৯৪
গ. ১৮৯১ ঘ. ১৮৯৩
উত্তর: ঘ. ১৮৯৩।
১০। যখন একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়েন তখন কোন বিখ্যাত ঔপন্যাসিকের সাথে মোপাসাঁর পরিচয় ঘটে?
ক. লিও তলস্তয় খ. ম্যাক্সিম গোর্কি
গ. ফিওদর দস্তয়েভরি ঘ. গুস্তাভ ফ্লবেয়ার
উত্তর: ঘ. গুস্তাভ ফ্লবেয়ার।
১১। ফ্লবেয়ারের বাসায় মোঁপাসার কোন বিশ্বখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?
ক. টি. এস এলিয়ট খ. ইভান তুর্গনেভ
গ. ফিওদর দস্তয়েভস্কি ঘ. বায়রন
উত্তর: খ. ইভান তুর্গনেভ।
১২। মোঁপাসা কী হিসেবে বিশ্বখ্যাতী অর্জন করেন?
ক. গল্পকার খ. নাট্যকার
গ. কবি ঘ. সাংবাদিক
উত্তর: ক. গল্পকার।
.webp)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url