ইসলামে শিশুদের নামের গুরুত্ব

ইসলামে শিশুদের নামের গুরুত্ব

ইসলামে নামের ব্যাপারে বিশেষ গুরুত্বরোপ করা হয়েছে। ইসলাম সুন্দর নাম রাখতে উদ্বুদ্ধ করে এবং মন্দ নাম বর্জন করতে বলে। মন্দ ও অনুপযোগী হওয়ায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতক পুরুষ ও নারী সাহাবির নাম পরিবর্তন করে দিয়েছেন।

কুরআনেও নাম সংক্রান্ত দুটি আয়াত রয়েছে, যার একটিতে আল্লাহ তাআলা নাম শিক্ষা দেওয়ার আলোচনা করেছেন, আরেকটিতে তাঁর একজন প্রিয় বান্দার নাম কি হবে তা বলেছেন।

শিশুদের ভালো ও মন্দ নামের প্রভাব

ব্যক্তির নাম তার স্বভাবচরিত্রের ওপর ইতিবাচক অথবা নেতিবাচক প্রভাব ফেলে বলে বর্ণিত আছে। শায়েখ বকর আবু যায়েদ বলেন, অনেক সময় দেখা যায়, ব্যক্তির নামের সাথে তার স্বভাব ও বৈশিষ্ট্যের মিল রয়েছে। এটাও আল্লাহ তায়ারার হেকমতেরই অংশ। যে ব্যক্তির নামের অর্থে চপলতা রয়েছে তার চরিত্রেও চপলতা পাওয়া যা।

আরো পড়ুন: নাম রাখার ক্ষেত্রে ইসলাম কি বলে?

নামের শুরুতে কিছু শব্দ ব্যবহারের নিয়ম

নামের শুরুতে মুহাম্মাদ ও সুসাম্মাদ এর ব্যবহার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবা ও তাবেয়িনের যুগে ছিলন না; এমনকি আরব দেশগুলোতে এখনো নেই। এই নিয়মটি ভারত উপমহাদেশেই বেশি প্রচলিত।