হাতের লেখা সুন্দর করার কৌশল/উপায় বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে হাতের লেখা সুন্দর করার কৌশল/উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে হাতের লেখা সুন্দর করার কৌশল/উপায় বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

যেকোনো পরিক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য হাতের লেখা সুন্দর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরিক্ষার খাতায় উত্তর সঠিক লেখা হলেও যদি হাতের লেখা খারাপ হয় তবে যিনি খাতা চেক করবেন তিনি যদি দেখেন লেখা খারাপ তাহলে সে স্বাভাবিকভাবে প্রায় ধরেই নিবেন এই শিক্ষার্থী মনে হয় খারাপ শিক্ষার্থী। প্রিয় পাঠক, চলুন তাহলে হাতের লেখা সুন্দর করার কৌশল/উপায় গুলো জেনে নেওয়া যাক।

হাতের লেখা সুন্দর করার কৌশল/উপায়

হাতের লেখা সুন্দর করার জন্য অনেক কৌশল/উপায় রয়েছে কিন্তু আজকে আমি এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ কৌশল/উপায় নিয়ে আলোচনা করবো যেগুলো খুব বাস্তবসম্মত এবং এগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনার হাতের লেখা সুন্দর ও আকর্ষনীয় করতে পারবেন। হাতের লেখার বিষয়টি নিয়ে আমরা খুব অভিজ্ঞ পরিক্ষকের সাথে কথা বলেছি এবং পরিক্ষার খাতা চেক করেন এমন অনেক শিক্ষকের সাথে আলোচনা করে আমি জানতে পেরেছি যখনই তার খাতা চেক করেন তখন প্রথম পেজে হাতের লেখার কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। 

কিছু শিক্ষক এমনও বলেছেন যে খাতা চেক করার সময় কোনো শিক্ষার্থীর হাতের লেখা অনেক বেশি খারাপ দেখলে তাদের মস্তিষ্কে অটোমেটিকেলে এটা চলে আসে যে সেই শিক্ষার্থী নিশ্চয়ই পড়াশুনায় খুব একটা ভালো না। অপর দিকে হাতের লেখা সুন্দর হলে পরিক্ষকের মস্তিষ্কে তখন একটা পজিটিভ ইমপ্রেশান যায় এক্ষেত্রে শিক্ষকের পজিটিভ মাইন্ডে সেই খাতাটি চেক করেন। আর এটাতে সরাসরি উপকার পায় সেই শিক্ষার্থী। কারণ এতে করে তার খাতার বেশি নাম্বার আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। 

তাই বন্ধুরা যদি আপনার হাতের লেখা আগে থেকেই সুন্দর থাকে তবে আপনি খুবই ভাগ্যবান। কিন্তু যদি আপনার লেখা খারাপ হয়ে থাকে তাহলে আপনি একদমই টেনশান করবেন না। আপনার লেখা অবশ্যই সুন্দর হবে। চলুন তাহলে হাতের লেখা সুন্দর করার কার্যকারী উপায় বা কৌশল গুলোকে দেখে নেওয়া যাক।

Improve your sitting habit

প্রথমেই আমাদেরকে লেখার সময় চেয়ারে বসার পদ্ধতিকে সঠিক বা ঠিক করতে হবে। কারণ যদি আমরা সঠিক ভাবে না বসে লিখি তবে এটি আমাদের লেখার কোয়ালিটির উপর সরাসরি খারাপ প্রভাব ফেলে এবং আমাদের হাতের লেখা খারাপ হতে পারে। অপরদিকে যদি আমরা সঠিক পদ্ধতিতে বসে লিখি তবে আমরা খুব সহজেই সুন্দর করে লিখতে পারবো। তাই লেখার সময় অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতিতে আরামদায়ক ভাবে বসে লিখতে হবে। এমন অনেকেই আছে যারা লেখার সময় খাতাটিকে বেকা করে ধরে তারপর লেখে। 

এতে করে তাদের হাতের লেখাও বেকা হয়ে যায়। আমার এমন কিছু শিক্ষার্থী আছে যারা লেখার সময় টেবিলের উপর মাথা লাগিয়ে তারপর লেখে কিংবা খাতার দিকে মাথা অনেক বেশি ঝুঁকিয়ে রাখে। এগুলো করাও একদম ঠিক নয়। বরং লেখার সময় আমাদেরকে অবশ্যই সঠিক পজিশনে বসে লিখতে হবে।

Hold your pen correctly

আসলে আমাদের হাতের লেখা দেখতে ঠিক কেমন হবে এটা অনেকটাই নির্ভর করে আমাদের কলম ধরার কৌশলের উপর। যখন আমরা কলমটিকে শক্ত করে ধরে লিখি তখন আমাদেরকে দুইটি সমস্যা উপলব্ধি করতে হয় প্রথমত, আমাদের হাত খুব তাড়াতাড়ি ব্যাথা হয়ে যায়। ফলে আমরা চাইলেও দ্রুত এবং সুন্দর করে লিখতে পারিনা। আর দ্বিতীয়ত, কলম শক্ত করে চেপে ধরে লিখলে আমাদের এক পেজের ছাপ অন্য বা পরবর্তী পেজে উঠে যায়। 

যেটি দেখতে একেবারেই ভালো দেখায় না। তাই আপনি যখনই লিখবেন তখন কলমটিকে খুব বেশি শক্ত করে ধরবেন না। বরং এটিকে হালকা ভাবে সাচ্ছন্দ্যভাবে ধরে তবেই লিখবেন। যাতে করে এক পেজের লিখার ছাপ পরবর্তী পেজে দেখা না যায়। এবং সেটি দেখতেও যেন সুন্দর লাগে।

Move your hand while writing

এই ট্রিপসটির ব্যাপারে আপনি হয়তো আগে কখনো শোনেননি মূলত লেখার সময় আমাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী শুধুমাত্র হাতের পাঞ্জা ব্যবহার করে লিখি এতে করে অল্প কিছুক্ষণ লেখার পরেই আমাদের হাতে ব্যাথা শুরু করে। এবং হাতের লেখাও খারাপ হয়ে যায়। তাই আমাদেরকে কখনই হাতের পাঞ্জা ব্যবহার করে লেখা উচিত নয় বরং আমাদের লেখার সময় অবশ্যই সম্পূর্ণ হাত মুভ করে তবেই লেখা উচিত। কারন এভাবে লিখতে তখন আর হাতে ব্যাথা হওয়ার সম্ভাবনা থাকে না ফরে আমরা অনেকক্ষণ একটানা সুন্দর করে লিখতে পারবো। তাই আজ থেকেই সম্পূর্ণ হাত মুভ করে লেখার চেষ্টা করুণ। আশা করি এভাবে লিখতে শুরু করলে খুব সহজেই একটা ভালো রেজাল্ট পাবেন।

Don't write too much fast

আপনিও নিশ্চয় আপনার পরিবারের কারোর মুখে কখনো না কখনো শুনেছেন যে কোনো কাজই তাড়াহুড়ো করে করা ঠিক নয়। ঠিক একই ভাবে আমরা যখন অনেক বেশি তাড়াহুড়ো করে লিখি তখন আমাদের হাতের লেখা স্বাভাবিক ভাবেই খারাপ হয়ে যায়। ফলে কেউও দেখে ঠিকমতো বুঝতে পারে না। তাই লেখা সুন্দর করার জন্য আমাদেরকে প্রথম দিকে একটু আস্তে আস্তে লেখা উচিত। যাতে করে হাতের লেখা সুন্দর হয় এবং অন্যরাও যেন এটি পড়ে খুব সহজেই তা বুঝতে পারে। তবে কিছুদিন নিয়মিত চর্চা করার পর একবার আপনার হাতের লেখা সুন্দর হয়ে গেলে তারপর আপনি আস্তে আস্তে আপনার লেখার গতি বারাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url