সুভা গল্পের শব্দার্থ ও টীকা বিস্তারিত জেনে নিন
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে সুভা গল্পের শব্দার্থ ও টীকা বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে সুভা গল্পের শব্দার্থ গুলো বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘গল্পগুচ্ছ’ থেকে সংকলিত হয়েছে। বাকপ্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। সুভা কথা বলতে পারে না। মা মনে করেন, এ তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন। আর কেউ তার সঙ্গে মেশে না-খেলে না। কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রানীদের কাছে সে মুখর। তাদের সে খুবই কাছের জন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেইসঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধের উন্মোষ ঘটাতে চেয়েছেন।
সুভা গল্পের শব্দার্থ ও টীকা
১। গর্ভের কলল্ক - সন্তান হিসেবে কলল্ক, গর্ভ হলো মায়ের পেট যে ব্যক্তি বা বস্তুকে পরিবারে নেতিবাচক হিসেবে দেখা হয় তা হলে কলল্ক।
২। সুদীর্ঘ পল্বববিশিষ্ট - বড় পাতা বিশিষ্ট, দীর্ঘ হলো বড়, ‘সু’ যুক্ত হয়ে ‘বড়’কে বিশেষায়িত করা হয়েছে। পল্লব হলো পাতা। এখানে চোখের পাতা হিসেবে ব্যবহৃত হয়েছে।
৩। ওষ্ঠাধর - ওষ্ঠ এবং অধর, উপরের ও নিচের ঠোঁট। [ওষ্ঠ+অধর = ওষ্ঠাধর]
৪। কিশলয় - গাছের নতুন পাতা।
৫। তর্জমা - অনুবাদ, এক ভাষা থেকে অন্য ভাষায় বলা বা লেখা।
৬। অস্তমান - ডুবন্ত, ডুবে যাচ্ছে এমন, চন্দ্র-সূর্যের পশ্চিম দিকে অদৃশ্য অবস্থা।
৭। অনিমেষ - অপলক, পলকহীন।
৮। উদয়ান্ত - উদয়+অস্ত= উদয়াস্ত, আবির্ভাব ও তিরোভাব, উঠা ও ডুবা।
৯। ছায়ালোক - ছায়া +আলোক = ছায়ালোক। কোনো বস্তুর ওপর আলো পড়লে যে প্রতিবিম্ব হয় তা হলো ছায়া।
১০। বিজন মহত্ব - বিজন, জনশূন্য, নির্জন।
১১। মহত্ত্ব - অবদান।
১২। তন্বী - ক্ষীণ ও সুগঠিত অঙ্গবিশিষ্ট।
১৩। বাঁখারি - কাঁধের দুুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি।
১৪। ঢেঁকিশালা - যে ঘরে ঢেঁকি রাখা হয়। ঢেঁকি হলো ধান থেকে চাল তৈরির লোকজ যন্ত্র। এখনো গ্রামীণ জীবনে অনেক বাড়িতে ঢেঁকির ঘর আছে।
১৫। গার্হস্থ্য সচ্ছলতা - পারিবারিক দৈনন্দিন জীবনের সচ্ছলতা।
১৬। চিরনিস্তব্ধ হৃদয় উপকূল - শান্ত হৃদয়। নিস্তব্ধ হলো আড়োলনহীন অবস্থা। উপকূল হলো কূলের সদৃশ। এখানে হৃদয় উপকূল বলতে হৃদয়ের কিনারার কথাই বলা হয়েছে।
১৭। ঝিল্লিরবপূর্ণ - ঝিঁঝিঁ পোকার আওয়াজ/শব্দে মুখর।
১৮। বিজনমূর্তি - নির্জন অবস্থা। বিজন হলো নির্জন বা জনমানবশূন্য, মূর্তি হলো কোনোকিছুর প্রতিকৃতি। বিজনমূর্তি শব্দটি এখানে কোলাহলহীন অবস্থা বা নির্জন/জনমানবশূন্য অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়েছে।
১৯। গণ্ডদেশ - গাল।
২০। মূক - বধির।
২১। বিষাদশান্ত - দুঃখমগ্ন, বিষাদ = স্ফূর্তিশূন্যতা, বিষণ্ণতা। বিষাদশান্ত হলো খুববেশি বিষাদগ্রস্ততা তেকে যে শান্ত অবস্থা।
২২। পূর্ণিমাতিথি - চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়।
২৩। কন্যভারগ্রস্ত পিতা-মাতা - যে পিতা-মাতার বিবাহযোগ্য কন্যা সন্তানদের বিয়ে হয়নি।
২৪। কপোল - গাল।
২৫। নেত্রপল্লব - চোখের পাতা।
২৬। শুক্লাদ্বাদশী - চাঁদের দ্বিতীয় দিন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url