বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি (সার্কুলার) ২০২৬
প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি এই পোস্টটি পুরো মনোযোগ সহকারে পড়েন তাহলে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রিয় পাঠক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
বাংলাদেশ সেনাবাহিনী হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর স্থলভিত্তিক প্রধান শাখা, যা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার মূল দায়িত্ব পালন করে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং তখন থেকেই সেনাবাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যুদ্ধকালীন সময়ে শত্রুর আক্রমণ প্রতিহত করা ছাড়াও শান্তিকালে সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, সন্ত্রাস দমন এবং জাতীয় সংকটে সরকারকে সহায়তা করে থাকে।
বাংলাদেশ সেনাবাহিনী একটি সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে উঠেছে। এতে অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (JCO) ও সৈনিক—এই তিন স্তরের জনবল কাজ করে। প্রশিক্ষণ, প্রযুক্তি ও কৌশলগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে, যার মধ্যে রয়েছে আধুনিক অস্ত্র, যানবাহন, যোগাযোগ ব্যবস্থা ও প্রশিক্ষণ সুবিধা। সেনাবাহিনীর বিভিন্ন শাখা যেমন পদাতিক, আর্টিলারি, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালস, আর্মি এভিয়েশন ও মেডিকেল কোর সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনা করে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ দেশে শান্তি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা ও পুনর্গঠন কার্যক্রমে তারা পেশাদারিত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও মহামারির সময় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ায়। সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেম, ত্যাগ ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে জাতির গর্ব।
বাংলাদেশে সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
১। বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে। আবেদনের সময়কাল ৫ জানুয়ারি এবং আবেদন চলবে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত। পরবর্তীতে নোটিশ পরিবর্তন বা সংশোধন হতে পারে।
আবেদনকারীর ধরন
১। সাধারণ (General): ১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
২। ক্যাডেট কলেজ (Cadet College): শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে ক্যাডেট নাম্বার, ব্যাচ নাম্বার এবং ক্যাডেট কলেজের নাম উল্লেখ করতে হবে। ক্যাডেট কলেজ-এর ক্যাডেটদের স্ব স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে।
৩। এমসিএসকে (MCSK): প্রার্থী শুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে এমসিএসকে নাম্বার, ব্যাচ নাম্বার উল্লেখ করতে হবে। এমসিএসকে-এর ক্যাডেটদের স্ব স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে।
৪। বিএনসিসি প্রার্থী (BNCC): বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে বিএনসিসি ক্যাডেট নাম্বার এবং রেজিমেন্ট এর নাম উল্লেখ করতে হবে। বিএনসিসি-এর ক্যাডেটদের স্ব স্ব রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে।
৫। আবেদনকারীর বয়স: ১৬ বছর ছয় মাস হতে ২১ বছর।
৬। আবেদনকারীর বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
৭। আবেদনকারীর জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC.webp)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url